বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

ভালোবাসা তোমাকে চাই
(মিঠুন ভট্টাচার্য্য

তোমাকে চাই
কুয়াশা মাখা সূর্য্যদয়ে।
তোমাকে চাই
প্রতিবাদী চেতনার মিছিলে।
তোমাকে চাই
আমার পাশে
একাকী রাস্তার নির্জনতায়।
তোমাকে চাই
শব্দজালের ফাঁকা বাক্সে।
তোমাকে চাই
অনিদ্রার রাতে
চোখের পাতায়।
প্রাণ সঞ্চারী,
তোমাকে চাই
আমার রংতুলির সৃজন মাঝে।
তোমার যা কিছু ভালো,যত সব মন্দ
সব কিছু নিয়ে
শুধু তোমাকে তোমাকেই চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন